রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ১৭তম ধাপে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মানববিহীন সারফেস ভেসেল (ইউএসভি) বা ড্রোন নৌযানের একটি ডিপোতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ওই স্থাপনাটি ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা বিপুলসংখ্যক ড্রোন নৌযান আগুনে পুড়ে যায়।

আইআরজিসির দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র, যা সামরিক লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হতো বলে তারা অভিযোগ করেছে, সেটিও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে হামলার কারণ হিসেবে বলা হয়, আগের রাতে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে বেসামরিক হতাহতের ঘটনা ঘটিয়েছে। এরই জবাবে এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন অবকাঠামো ও সেতুগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন বা মার্কিন শেয়ারধারী কোম্পানির গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা–সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

এছাড়া আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, তারা এসব হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগী।

উল্লেখ্য, আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: মেহের নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X