রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫ এএম
শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করা হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব এবং নির্ধারিত নীতিমালা কার্যকর না হওয়া পর্যন্ত প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী শান্তি কাঠামোর শর্তগুলো মেনে চলতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত বিরূপ কার্যক্রম বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

ইরানের সামরিক মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বা চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলতে বাধ্য করা সম্ভব নয়।

এদিকে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের এমন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার উদ্যোগের খবর এলেও দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে। একদিকে ইরান আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X