রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:২০ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সংঘাত নিরসন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েনের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে এবং প্রয়োজন হলে তা আরও জোরদার করা হবে।

তিনি দাবি করেন, ইরান আলোচনার টেবিলে না এলে বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ট্রাম্পের ভাষায়, ইরানের সামনে চুক্তিতে পৌঁছানো ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকা উচিত। তিনি জানান, আগে সেখানে ফি আরোপের পরিকল্পনা থাকলেও উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য বিনিয়োগের কারণে সেই চিন্তা থেকে সরে এসেছেন।

ট্রাম্পের এই বক্তব্যের আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই নতুন সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধও পুনরায় কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নৌবাহিনীর ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে বলেও জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ট্রাম্পের ভাষায়, ‘এই লোকদের সঙ্গে আলোচনার একমাত্র উপায় হলো শক্তি প্রদর্শন। আর সেই শক্তি হলো সামরিক শক্তি। আমরা সেটাই করেছি’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X