রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

‘হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ইরান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
‘হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ইরান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। তিনি দাবি করেছেন, প্রয়োজনে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করেও ট্রাম্পের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে।

সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে যদি হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই তা হোয়াইট হাউসের ভেতরে গিয়ে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।

এই কড়া হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের মন্তব্য জানান কানানি মোকাদ্দাম। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়। মার্কিন প্রশাসনের সাথে চলমান এই আলোচনার মূল লক্ষ্য হলো উত্তেজনা হ্রাস করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা।

তিনি আরও যোগ করেন, আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সাথে কোনো শান্তির জন্য আলোচনা করছি না। এই আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে চাই। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি আমাদের টেবিলে অত্যন্ত জোরালোভাবেই বহাল রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X