রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
কুয়েতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েতে বুধবার ভোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতের দাবি, হামলাটি ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে এবং ড্রোনগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন প্রতিহত করার অভিযানের অংশ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে সংঘটিত ‘শত্রুতাপূর্ণ’ ড্রোন হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্রুত অভিযান পরিচালনা করে। একই সঙ্গে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে কুয়েতের কর্মকর্তারা জানান, হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি স্থাপনায় আগুনের ঘটনা ঘটলেও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X