রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ এএম
ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে দাবি করেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও ইরানই প্রধান ভূমিকা পালন করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, বহু বছর ধরে ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে আসছে। তিনি উল্লেখ করেন, যদি এই নিরাপত্তা সেবার জন্য কোনো ফি বা ক্ষতিপূরণ আদায়ের বিষয় আসে, তবে তা ন্যায্য ও যৌক্তিক হওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আরাগচি বলেন, নিরাপত্তা নিশ্চিতকারী পক্ষকে পারিশ্রমিক দেওয়ার ধারণা অযৌক্তিক নয়। তবে তিনি ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফিকে অতিরিক্ত বলে উল্লেখ করেন এবং জানান, এ ধরনের কোনো সিদ্ধান্তে ইরান ন্যায়সংগত অবস্থান গ্রহণ করবে।

ইরানের এই কড়া জবাব এসেছে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছে। একইসঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেওয়ার খরচ মেটাতে এই পথ দিয়ে যাওয়া সব কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায় করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প আরও বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, প্রণালিটি উন্মুক্তই থাকবে এবং এই ফি মূলত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসেবে নেওয়া হবে। ট্রাম্পের এমন দাবির জবাবেই ইরান পাল্টা শক্ত অবস্থান নিয়ে প্রণালির ওপর নিজেদের ‘চিরন্তন কর্তৃত্বের’ কথা আবারও তুলে ধরেছে।

সূত্র: মেহের নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X