মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল। ছবি : রয়টার্স

ভারত ও ইসরায়েলের সামরিক এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার পথে। বৈশ্বিক নিরাপত্তা সংকট ও বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চাহিদা বেড়ে যাওয়ায় ইসরায়েল এবার ভারতে অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার ‘তামির’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি ভারতের কয়েকটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে যৌথভাবে তামির ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তামির হলো আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মূল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথে ধ্বংস করতে ব্যবহৃত হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই উদ্যোগ ভারত ও ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

প্রস্তাবিত উৎপাদন কেন্দ্র ভারতে স্থাপিত হলে ইসরায়েল বৈশ্বিক বাজারে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সরবরাহ আরও বাড়াতে পারবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদনের সক্ষমতাও তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে দেশটির অবস্থানকে শক্তিশালী করবে।

ভারত ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের আওতায় যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সরবরাহব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই কাঠামো বাস্তবায়িত হলে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি রূপ পাবে।

বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর উৎপাদন করে। এছাড়া গত বছর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। সেই কারখানা মার্কিন মেরিন কোরের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর সরবরাহের পাশাপাশি প্রয়োজনে ইসরায়েলের উৎপাদন সক্ষমতাকেও সহায়তা করতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইতোমধ্যে ভারতে হার্মিস-৯০০ ও হার্মিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে। ইসরায়েলে হার্মিস-৯০০ ড্রোন ‘স্টার’ এবং হার্মিস-৪৫০ ‘জিক’ নামে পরিচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X