মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ইরানের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩৫ এএম
ইরানের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তার বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়, তাহলে ইরানের ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ‘এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেওয়া হুমকি অনুযায়ী যদি ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে গুপ্তহত্যা করে বা হত্যার চেষ্টা চালায়, তাহলে এই পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও জানান, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সেই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, মার্কিন বাহিনী ইরানের যেকোনো অংশে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুত, সক্ষম এবং প্রয়োজন হলে তা বাস্তবায়ন করবে।

অন্যদিকে, ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, তেহরান কখনোই ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করবে না এবং প্রয়োজন হলে আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে।

গালিবাফ বলেন, আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। আমেরিকানরা যেকোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটানো বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার। কিন্তু সবার জানা উচিত, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X