মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:২৫ এএম
স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী দিন-রাত কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এই দাবানলকে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, এটি একটি নজিরবিহীন মানবিক বিপর্যয়, যা আন্দালুসিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত হবে।

এর আগে দাবানলে ছয়জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হলেও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোসসহ ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়েছেন।

এদিকে স্পেনের এই ভয়াবহ দাবানলের কয়েক দিন আগেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই আগুনের কারণে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। এতে বনাঞ্চলগুলো দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X