মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের হামলায় রাশিয়ার অবস্থান বদলাবে না : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের ধারাবাহিক হামলার মুখেও রাশিয়ার নীতি বা সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা বাড়ার পর তিনি বলেন, কিয়েভ যতই চেষ্টা করুক না কেন, মস্কোকে দুর্বল বা অস্থির করতে পারবে না।

ক্রেমলিন থেকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে পুতিন বলেন, ইউক্রেনের হামলার উদ্দেশ্য রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তবে বিশ্বের অন্যতম সহনশীল জ্বালানি ব্যবস্থা হিসেবে রাশিয়ার অবকাঠামো এসব হামলায় ভেঙে পড়বে না বলেও দাবি করেন তিনি।

পুতিন বলেন, শত্রুরা যে লক্ষ্য নিয়ে হামলা চালাচ্ছে, সেই লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারবে না।

মস্কোর দাবি, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক আলোচনায় ইউক্রেন যুদ্ধ কিছুটা আড়ালে চলে গেলেও যুদ্ধক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠছে।

রাশিয়ার অভিযোগ, ক্রিমিয়ার পথে ইউক্রেনীয় হামলায় গত সপ্তাহে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন। মস্কো এ ঘটনাকে "সন্ত্রাসী কর্মকাণ্ড" হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেন, আমরা তোমাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেব। কীভাবে বানাতে হয় তা বুঝিয়ে দিলে তোমরা খুব দ্রুতই উৎপাদন শুরু করতে পারবে।

প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম। একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় ১০০ কোটি ডলার। তবে এর উৎপাদন খুবই সময়সাপেক্ষ। যুক্তরাষ্ট্র বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করে।

সমর বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দেওয়ায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এখন কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত সপ্তাহে রাজধানী কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা এ প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

উল্লেখ্য, ইউক্রেন এর আগেই যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স চেয়ে আবেদন করেছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা সেই আবেদনের প্রতি ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X