মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ চীন ও তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, বিস্তৃতি ও শক্তির দিক থেকে এটি ১৯৮৭ সালের পর সবচেয়ে বড় টাইফুন হতে পারে। সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে দুই দেশেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, টাইফুনটির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে তাইওয়ানের উত্তরাঞ্চল এবং চীনের পূর্ব উপকূলে। তাইওয়ানে প্রায় ২৯ হাজার সেনাসদস্য প্রস্তুত রাখা হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত সুপার টাইফুন ‘বাভি’ উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার সন্ধ্যায় চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। রাজধানী তাইপের পার্বত্য এলাকায় ভারী বর্ষণ ও আকস্মিক বন্যারও আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের পূর্বাভাস কর্মকর্তা জেসন চ্যাং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এত বড় আকারের টাইফুন খুব কমই দেখা গেছে। তার মতে, ১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে এটি তাইওয়ানে আঘাত হানতে যাওয়া সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের ‘কং-রে’ টাইফুনের পর এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে। উল্লেখ্য, ওই টাইফুনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিল।

এদিকে সপ্তাহের শুরুতে টাইফুন ‘মায়সাক’-এর আঘাতে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংসি এলাকায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীন, জাপান ও তাইওয়ানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। এ বছর এল নিনোর প্রভাব তাপমাত্রা আরও বাড়াতে পারে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী টাইফুন সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করবে।

বাণিজ্যিক আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের বিশেষজ্ঞ জেসন নিকোলস জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ‘বাভি’র বাতাসের গতি কিছুটা কমলেও শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাইওয়ান ও পূর্ব চীনে এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থা ওকিনাওয়া অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

টাইফুনের প্রভাবে পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাপান এয়ারলাইন্স শুক্রবার ৪৮টি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে, এতে প্রায় ৭ হাজার ৬১০ জন যাত্রী ভোগান্তিতে পড়বেন। অল নিপ্পন এয়ারওয়েজও দুই দিনে মোট ৬৭টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে, যা প্রায় ৭ হাজার ৭০০ যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলবে।

এদিকে বেইজিং নিউজ জানিয়েছে, টাইফুন ‘মায়সাক’-এর কারণে গুয়াংসির একটি খামারে দুই দিন পানির নিচে ডুবে থাকার পর বিপুলসংখ্যক শূকরের মৃত্যু হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়িগাং চিড়িয়াখানায় বন্যার পানিতে তিনটি সিংহ মারা গেছে। এছাড়া দুটি জেব্রা, চারটি সজারু, অসংখ্য টিয়া পাখি এবং উত্তর আমেরিকার দুটি র‌্যাকুনসহ প্রায় ১০০টি প্রাণী এখনও নিখোঁজ রয়েছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ঘূর্ণিঝড় গবেষক শিয়াংবো ফেং বলেন, দীর্ঘ সময় উষ্ণ প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থান করায় সুপার টাইফুন ‘বাভি’ বিপুল পরিমাণ শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে। ফলে এটি উপকূলে আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ঝড়ের গতিপথে সামান্য পরিবর্তনও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X