বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ইরানে মার্কিন বিমান হামলা, তেহরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
ইরানে মার্কিন বিমান হামলা, তেহরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে বেসামরিক নাগরিকদের পরিচালিত তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানের অভ্যন্তরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনী এই অভিযানকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক ও ‘শক্তিশালী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক, চাবাহারের নিকটবর্তী ক্বেশম দ্বীপ এবং বন্দর আব্বাস এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের পূর্ব ও পশ্চিম উভয় অংশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সিরিক বন্দরের একটি বাণিজ্যিক জেটি এবং কাছাকাছি জিয়ারত গ্রামের একটি মাছ ধরার জেটিতে মার্কিন প্রজেক্টাইল আঘাত হেনেছে। শুধু সিরিক বন্দর এলাকাতেই অন্তত সাতটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে সংঘটিত বেআইনি হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করাই এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য। তাদের দাবি, ইরানের কর্মকাণ্ড অত্যন্ত উসকানিমূলক এবং দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।

অন্যদিকে, মার্কিন এই আগ্রাসনের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি জারি করেছে। তেহরান স্পষ্ট জানিয়েছে যে, নিজেদের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করার জন্য যেকোনো ধরনের প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।

তথ্যসূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X