মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পকে ইরানি দূতাবাস

‘তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটাই নেই’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
ইরানি দূতাবাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরান দূতাবাস। আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের নিয়ে ট্রাম্পের করা মন্তব্য এবং ইরানিদের আবেগ নিয়ে তার পর্যবেক্ষণকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া জানানো হয়।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের সময় কোনো হামলা চালানো হয়নি। তবে তিনি দাবি করেন, চাইলে ওই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারতেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এমনটি করলে ‘আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকত না।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, জানাজায় মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন যে ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করতেন।

ট্রাম্পের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি কড়া বার্তা প্রকাশ করে আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস।

দূতাবাসের পোস্টে বলা হয়, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। তোমরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছ, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা একটি সুগন্ধির বোতল ভেঙেছ—যার সুবাস এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বুঝবে না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান—কোনোটাই নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ট্রাম্পের এই নতুন মন্তব্য এবং ইরানের পাল্টা জবাব দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X