মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

পিতার শেষ বিদায় অনুষ্ঠানে কেন নেই মোজতবা?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
মোজতবা খামেনি ¦ ছবি: রয়টার্স

আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে মোজতবা খামেনিকে অনুষ্ঠানে দেখা যায়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (৪ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ বলেন, মোজতবা খামেনির অনুপস্থিতির পেছনে প্রধান কারণ হতে পারে নিরাপত্তা ঝুঁকি।

তার ভাষ্য, ইরানি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, ইসরায়েল এই ধরনের বৃহৎ জনসমাগমকে লক্ষ্য করে আবারও হামলা চালাতে পারে। তাই দেশের সর্বোচ্চ নেতৃত্বকে প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

পল মুসগ্রাভ বলেন, ইরান সম্ভবত ধরে নিয়েছে, ইসরায়েল এই অন্ত্যেষ্টিক্রিয়াকে লক্ষ্য করে নেতৃবৃন্দের ওপর দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করতে পারে। অতীতেও ইরান রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার জন্য এমন অনুষ্ঠানের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েছে।

তবে তার মতে, দেশের শীর্ষ নেতার প্রকাশ্যে আসা উচিত। কারণ মোজতবাকে সর্বশেষ গত কয়েকমাস আগে দেখা গিয়েছিল।

তিনি আরও বলেছেন, “আমি মনে করি ইরানকে এমন একটি উপায় বের করতে হবে যেটি দেখাবে তাদের সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নয়। তিনি আসলে সেই ব্যক্তি যিনি দেশের সত্যিকার দায়িত্বে রয়েছেন। যদিও এ মুহূর্তে ইরানের নিরাপত্তার শঙ্কা থাকার বিষয়টি হয়ত সঠিক। কিন্তু তাদের আসলে সুপ্রিম লিডারকে প্রকাশ্যে আনতে হবে।”

গতকাল বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে খামেনিকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়। আজ তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন তারা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X