বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

ইরানের সামরিক সদর দপ্তর দাবি করেছে, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের অংশ এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালনার ক্ষেত্র নয়। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, এই কৌশলগত জলপথে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি "রেড লাইন" বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত নিরাপত্তা বিষয়।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়া হবে।’

ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা ইরানের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরুর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

ইসি সানাউল্লাহ / জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

X