বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ

নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
ইসরায়েলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট ¦ ছবি: সিএনএন

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রচার শুরু করেছেন। আগামী জাতীয় নির্বাচনের প্রায় চার মাস আগে দেওয়া এই ঘোষণা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করে নতুন সরকার গঠনের লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সমাবেশে আইজেনকোট বলেন, "ইসরায়েল একটি নতুন অধ্যায় শুরু করার যোগ্য। আমরা সবাই মিলে সেই নতুন অধ্যায় লিখব।"

তিনি বলেন, আগামী অক্টোবরে যে সরকার গঠিত হবে, তাদের উচিত ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনাকে ইতিহাসের একটি অধ্যায় হিসেবে বিবেচনা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। ওই ঘটনার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু হয়, যা এখনো মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজা যুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও নেতৃত্বের অন্যতম কঠোর সমালোচক ছিলেন আইজেনকোট। সমাবেশে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কোনো সুস্পষ্ট লক্ষ্য বা দীর্ঘমেয়াদি কৌশল নেই।

গাজা যুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতি ও নেতৃত্বের অন্যতম কঠোর সমালোচক ছিলেন আইজেনকোট। তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিজের রাজনৈতিক দল ‘ইয়াশার’ গঠন করেন। হিব্রু ভাষায় ‘ইয়াশার’ শব্দের অর্থ ‘সোজা’ বা ‘ন্যায়নিষ্ঠ’। ইসরায়েলের চ্যানেল ১২-এর সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আইজেনকোটের দল পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ২২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ দল পেতে পারে ২৪টি আসন।

মরক্কো থেকে আসা ইহুদি অভিবাসী পরিবারের সন্তান আইজেনকোট সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় বলে বিবেচিত। বিশেষ করে গাজা যুদ্ধের সময় তাঁর ছেলে গাল নিহত হওয়ার পর তার প্রতি জনসমর্থন আরো বেড়ে যায়। একই যুদ্ধে তার দুই ভাতিজাও প্রাণ হারান।

৬৬ বছর বয়সী আইজেনকোট ২০২২ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। তখন তিনি সাবেক আরেক সেনাপ্রধান বেনি গান্টজের সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধান নিয়ে তার অবস্থান খুব বেশি স্পষ্ট নয়। তবে তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন। সমাবেশে আইজেনকোট বলেন, ইসরায়েলের জন্য এখন একটি সৎ ও মর্যাদাপূর্ণ জায়নবাদী নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার যেখানে ভিন্ন চিন্তার মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও শক্তিশালী দেশ গড়ে তুলতে পারবেন।

তিনি আরো বলেন, বর্তমান নেতৃত্বের কোনো সুস্পষ্ট লক্ষ্য বা কৌশল নেই। তার দাবি, 'এমন নেতৃত্বকে সরাতে হবে, যারা দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।' সমাবেশে তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

জাতীয় নির্বাচনের আগে আইজেনকোটের নির্বাচনী প্রচার শুরু হওয়ায় ইসরায়েলের রাজনীতিতে নতুন প্রতিযোগিতার সূচনা হয়েছে। জনমত জরিপে তার নতুন দলের ইতিবাচক অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে।

এখন নজর থাকবে নির্বাচনী প্রচারণা, রাজনৈতিক জোট এবং ভোটারদের চূড়ান্ত রায়ের দিকে, যা নির্ধারণ করবে ইসরায়েলের পরবর্তী সরকারের নেতৃত্ব কার হাতে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

মার্কিন ঘাঁটি নিরাপত্তা বাড়ায়, নাকি মিত্রদের ঝুঁকিতে ফেলে?

ইরানে আবারও হামলা করবে ইসরায়েল

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

‘পোড়া মবিল’ জ্বালানো চুলার উৎপাদন ও ব্যবহার বন্ধে কী পদক্ষেপ, জানাতে নির্দেশ হাইকোর্টের

শুরুতেই কঙ্গোর চমক, সিপেঙ্গার দুর্দান্ত গোলে স্তব্ধ ইংল্যান্ড

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

X