মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৪০ পিএম
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাগুলোকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, শিল্পনগরী ডনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করলেও শহরটি দীর্ঘদিন ধরে রাশিয়ার নিয়মিত হামলার লক্ষ্যবস্তু হয়ে রয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানান, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। হামলায় বহু ভবনের জানালার কাচ ভেঙে গেছে। আহতদের অনেকেই মাথায় আঘাত, শরীরে শার্পনেলের ক্ষত, হাড় ভাঙা এবং বিস্ফোরণের অভিঘাতে আহত হয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপরিজহজহিয়া শহরে রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং এক শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সেই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। শহরটির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ দাবি করলেও পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, একই দিনে রাশিয়া আরও অন্যান্য অঞ্চলেও হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং হতাহতদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X