মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খামেনির শেষযাত্রা ৪ জুলাই শুরু, অংশ নিতে পারেন দুই কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:০৫ এএম
খামেনির শেষযাত্রা ৪ জুলাই শুরু, অংশ নিতে পারেন দুই কোটির বেশি মানুষ

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রায় দুই কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং পবিত্র শহর কোম থেকে আনুষ্ঠানিকভাবে শেষযাত্রার কর্মসূচি শুরু হবে। এরপর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে বলে রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

শেষযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিপুলসংখ্যক মানুষের সমাগম এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাকের পবিত্র শহর কারাবালায় খামেনির স্মরণে একটি পৃথক শেষযাত্রা বা শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পরপরই তার শেষযাত্রার একটি প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেটি স্থগিত করা হয় বলে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল।

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হবেন। ফলে তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সূত্র: মেহের নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X