মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কোনো ইউরোপীয় দেশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপ করলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউরোপের কয়েকটি দেশ মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর নতুন করে ডিজিটাল কর আরোপের পরিকল্পনা করছে এবং কিছু দেশ তা বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক প্রতিক্রিয়া জানাবে।

ট্রাম্প বলেন, কোনো দেশ যদি এ ধরনের কর চালু করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণভাবে ‘অকার্যকর করে দেবে’ বলেও সতর্ক করেন তিনি।

যদিও ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যকে মূলত যেসব ইউরোপীয় দেশ নতুন করে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালুর প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশেই দেওয়া বলে মনে করা হচ্ছে। তবে ২০২০ সাল থেকেই যুক্তরাজ্যে এ ধরনের কর কার্যকর থাকায় দেশটির ক্ষেত্রে এই ঘোষণার বাস্তব প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্প লিখেছেন, এই ঘোষণাটিকেই আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন—যেকোনো দেশ এ ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্কারোপ করা হবে।

বর্তমানে যুক্তরাজ্যের ২ শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের আওতায় রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজন।

যুক্তরাজ্যের ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই কর থেকে ৮০ কোটি পাউন্ডেরও বেশি রাজস্ব আদায় হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X