মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইরানে আবারও মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:২১ এএম
ইরানে আবারও মার্কিন হামলা

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতার পর এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে। অন্যদিকে, মার্কিন হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), ফলে নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি এভার লাভলি-তে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

মার্কিন দাবি অনুযায়ী, জাহাজে হামলা আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার পরিপন্থী এবং সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল।

মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান জানিয়েছে, ওয়াশিংটন আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের হামলা হলে ইরানের প্রতিক্রিয়া আরও ব্যাপক ও কঠোর হবে।

সেন্টকমের এই ঘোষণার পর ইরানের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের একটি সামরিক সূত্র অনুসারে, শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ১১:১৫ মিনিটে দক্ষিণ ইরানের বন্দর নগরী সিরিকের ডক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর গত ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকর থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। জাহাজে হামলার পর এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে হামলার কারণে নাবিকদের সরিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগও সাময়িকভাবে স্থগিত করা হয়।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ওমান হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই করিডোর চালু করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত পথ ব্যবহার করতে পারবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X