মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘সরকার উৎখাতে ইরানে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৫০ এএম
‘সরকার উৎখাতে ইরানে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল’

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করার উদ্দেশ্যে দেশটিতে গোপনে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচারের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে বক্তব্য দেওয়ার সময় বেনেট এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের ইন্টারনেট সংযোগ সচল রাখতে এবং যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে বিপুল সংখ্যক স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল।

নাফতালি বেনেট বলেন, তার নেতৃত্বে ইরানে ১০ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এসব ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ অব্যাহত রাখা সম্ভব হতো, যা বিক্ষোভকারীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারে সহায়ক হতে পারত।

তবে তিনি অভিযোগ করেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন না করে বন্ধ করে দেয়। ফলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি এবং বিক্ষোভের সময় পরিকল্পনাটি কার্যকর করা সম্ভব হয়নি।

বেনেট বলেন, “দুঃখজনকভাবে বর্তমান অদক্ষ ইসরায়েলি সরকার সেই উদ্যোগ বন্ধ করে দেয়। ফলে যখন বিক্ষোভ শুরু হয়, তখন প্রয়োজনীয় অবকাঠামো সেখানে আর ছিল না।”

ইরানে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের সময় কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহার সীমিত বা বন্ধ করে দেয়। চলতি বছরের শুরুতে দেশজুড়ে বিক্ষোভ এবং ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়। ইন্টারনেট বন্ধের সময়ে অনেক ইরানি বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহার করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X