মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নাইজারের বিমানবন্দরে হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:০০ এএম
নাইজারের বিমানবন্দরে হামলা, নিহত ৩৫

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলা ও পরবর্তী নিরাপত্তা অভিযানে মোট ৩৫ জন নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমদিকে অনেকেই ঘটনাটিকে ছোটখাটো বিস্ফোরণ মনে করলেও পরে এটি বড় ধরনের সমন্বিত সশস্ত্র হামলা হিসেবে নিশ্চিত হয়।

নাইজারের নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে ২২ হামলাকারী নিহত, ৪ জন আহত এবং ২০ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক এবং যোগাযোগ সরঞ্জাম।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।

ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি সামরিক কার্যক্রমেও ব্যবহৃত হয়ে থাকে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার জন্য নাইজারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।

গত এক দশক ধরে জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলার মুখে রয়েছে নাইজার। দেশটির বিভিন্ন অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট সংগঠনগুলোর তৎপরতা নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।

তবে সর্বশেষ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নাইজারের কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X