বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্প্রতি হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যমটির বরাতে জানা যায়, স্থানীয় সময় রোববার বিকেলে ২৮ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প আরও জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তিনি আবারও সামরিক অভিযান শুরু করতে পারেন।

অন্যদিকে, চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে দায়িত্ব নেবে এবং এর বিনিময়ে অঞ্চলের মোট আয়ের এক পঞ্চমাংশ দাবি করবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প তার আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা এবং পরবর্তীতে দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে ঘুরে গেছে।

তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পর ট্রাম্প নিউইয়র্ক টাইমসের সঙ্গে এ বিষয়ে আর কোনো আলোচনা করেছেন কি না, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যৌথভাবে ঘোষণা করেন যে, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

চুক্তির ঘোষণার পর ট্রাম্প ওয়াশিংটন সময় বিকেল সাড়ে ৫টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, সোমবার ভোরে এই সমঝোতা অর্জিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X