মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পারমাণবিক রাষ্ট্রের অবস্থান থেকে সরে আসবে না পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:৫০ এএম
পারমাণবিক রাষ্ট্রের অবস্থান থেকে সরে আসবে না পিয়ংইয়ং

উত্তর কোরিয়া আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশটির ‘পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে অবস্থান অপরিবর্তনীয় এবং এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরস্ত্রীকরণের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

রবিবার (১৪ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের “ফাঁকা বক্তব্য” দেশটির পারমাণবিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

তিনি আরও দাবি করেন, “পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। এ পথ থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।”

এর আগে শুক্রবার টোকিওতে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে উত্তর কোরিয়া এই অবস্থানকে প্রত্যাখ্যান করে জানায়, ওয়াশিংটন সিউল ও টোকিওকে উন্নত অস্ত্র সরবরাহ করায় তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

পিয়ংইয়ংয়ের মুখপাত্র দাবি করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি “নিরাপত্তা গ্যারান্টি” হিসেবে কাজ করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যতই আলোচনা করুক না কেন, উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

সম্প্রতি কিম জং উন পিয়ংইয়ংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান। এর আগে শি জিনপিং বেইজিংয়ে পৃথক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সরকারি প্রতিবেদনে এসব বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যু আলোচনায় এসেছে বলে উল্লেখ নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X