মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

ইরানি ড্রোন ভূপাতিতের দাবি সেন্টকম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৪০ পিএম
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল ¦ ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রস্তুতির বার্তা দিতে নতুন একটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রকাশিত ছবিতে একটি এফ-১৬ যুদ্ধবিমানকে মধ্যপ্রাচ্যের আকাশে টহলরত অবস্থায় দেখা গেছে বলে জানানো হয়েছে।

ছবির সঙ্গে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এখনো বহাল রয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সংস্থাটির দাবি, সাম্প্রতিক সময়ে অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে সেন্টকম আরও দাবি করেছে, গত কয়েক ঘণ্টার মধ্যে ইরান থেকে ছোড়া কয়েকটি একমুখী হামলা ড্রোন মার্কিন বাহিনী সফলভাবে ভূপাতিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলো আকাশেই শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব ড্রোনের লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ। তবে সম্ভাব্য হামলার সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেও সেন্টকম বলেছে, প্রণালিটি এখনো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবে এই পথ ব্যবহার করছে এবং বৈশ্বিক বাণিজ্য কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X