মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

থাইল্যান্ডের রাজপরিবারে নেমে এসেছে গভীর শোক। দীর্ঘ সাড়ে তিন বছর কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন রাজকুমারী বজ্রকিতিয়াভা। শুক্রবার (১২ জুন) সকালে রাজপ্রাসাদ থেকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

তিনি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন-এর জ্যেষ্ঠ সন্তান ছিলেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়, ২০২২ সালের ডিসেম্বরে কুকুর নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকেরা জানান, মাইকোপ্লাজমা সংক্রমণজনিত জটিলতার কারণে তার হৃদযন্ত্রে গুরুতর অনিয়মিত স্পন্দন দেখা দেয়।

এই জটিলতার কারণে তিনি কোমায় চলে যান এবং দীর্ঘ সময় ধরে নিবিড় চিকিৎসায় থাকলেও আর জ্ঞান ফেরেনি।

দীর্ঘ সাড়ে তিন বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সময়ের সঙ্গে বরং অবস্থার আরও অবনতি ঘটে।

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতাল-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বজ্রকিতিয়াভা। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘে থাইল্যান্ডের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন এবং পরে দেশে ফিরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজকুমারী বজ্রকিতিয়াভা কারাগার সংস্কার ও নারী বন্দিদের অধিকার রক্ষায় বিশেষভাবে সক্রিয় ছিলেন। তিনি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন।

২০২১ সালে রাজা মহা ভাজিরালংকর্ন তাকে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন এবং জেনারেল পদমর্যাদা প্রদান করেন।

রাজপরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে তিনি ভবিষ্যৎ সিংহাসনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও আলোচিত ছিলেন। তবে থাই রাজা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থাইল্যান্ডের রাজপরিবারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভবিষ্যৎ রাজসিংহাসনের উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X