মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইউরোপে তাপপ্রবাহে ২ লাখের বেশি মৃত্যু

জলবায়ু পরিবর্তন নিয়ে হুর সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৪০ এএম
ইউরোপে তাপপ্রবাহে ২ লাখের বেশি মৃত্যু

ইউরোপজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। গত চার বছরে অতিরিক্ত গরমের কারণে মহাদেশজুড়ে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটি সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জার্মানির বার্লিনে ‘তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা নির্দেশিকা’র হালনাগাদ সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে হুর ইউরোপীয় অঞ্চলের পরিচালক ড. হান্স ক্লুগে এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।”

নতুন নির্দেশিকায় তাপপ্রবাহের কারণে অসুস্থতা ও মৃত্যুর হার কমাতে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা, সাধারণ মানুষের জন্য শীতলীকরণ কেন্দ্র স্থাপন, শহর এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

হু জানিয়েছে, বেশি পানি পান করা বা সরাসরি রোদ এড়িয়ে চলার মতো ব্যক্তিগত সতর্কতা গুরুত্বপূর্ণ হলেও কেবল এসব পদক্ষেপ যথেষ্ট নয়। তাপপ্রবাহের মতো বড় জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।

ড. হান্স ক্লুগে বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো তাপজনিত মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনা।” তিনি আরও জানান, কার্যকর পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশগুলোর একটি। এর ফলে প্রবীণ নাগরিক, শিশু এবং আগে থেকেই হৃদরোগ, শ্বাসকষ্ট বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

সূত্র: গালফ নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X