মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে

সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:২০ এএম
আন্তোনিও গুটেরেস।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই গভীরতর হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন আন্তোনিও গুটেরেস। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর সম্ভাব্য পরিণতি আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে প্রভাব ফেলতে পারে।

গুতেরেস উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে। তার মতে, যেখানে কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে বর্তমানে পরিস্থিতি অনেকটা সীমিত বা দুর্বল যুদ্ধবিরতির পর্যায়ে নেমে এসেছে।

তিনি সতর্ক করে বলেন, কম মাত্রার সংঘাতকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ এ ধরনের উত্তেজনা যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংকট সমাধানে সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক আলোচনাই হতে হবে প্রধান পথ। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। সব পক্ষকে একটি টেকসই কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X