বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

হামলা বন্ধ করতে ইরানকে ২২ দেশের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:০০ পিএম
হামলা বন্ধ করতে ইরানকে ২২ দেশের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশসহ মোট ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে তাদের ভূখণ্ডে হামলা, হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের গোপন ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো দেশের ভূখণ্ডে হত্যাকাণ্ড, অপহরণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা আক্রমণের চেষ্টা আন্তর্জাতিক আইন এবং জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এমন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা এবং বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি বিরোধী কর্মী, সাংবাদিক এবং ইহুদি-ইসরায়েলের সম্প্রদায়ের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও হামলার সঙ্গে জড়িত।

দেশগুলো জানিয়েছে, এসব হুমকির বিরুদ্ধে নিজেদের দেশ ও নাগরিকদের রক্ষায় আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ। ইরানকে এ ধরনের সব কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরান ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে যে হামলা চালানো হচ্ছে, তার পেছনে ইরানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠী 'হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া'।

এর আগে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া অভিযোগ করে যে, তেহরান অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছে। এরপর অস্ট্রেলিয়া তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং দূতাবাসের কার্যক্রম স্থগিত করে। গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবেও ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X