মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হুতি মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৩:০০ পিএম
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হুতি মিসাইল হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরানের পর এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে একটি মিসাইল নিক্ষেপ করেছে। এ হামলার পর তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি শনাক্ত করার পর তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এরপর রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এতে অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতির জবাবে সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেন থেকে নতুন করে মিসাইল হামলার ঘটনা ঘটে। ভৌগোলিকভাবে দীর্ঘ দূরত্ব থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিক্ষিপ্ত মিসাইলটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা জারির পর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজন ব্যক্তি আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X