মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১:৪৩ এএম
ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ইসরাইলের হামলা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ছোড়া মিসাইল হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার রাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করে ইরান। পর্যবেক্ষকদের ধারণা, ওই হামলার জবাব হিসেবেই ইসরাইল এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের উত্তরাঞ্চলের দিকে মিসাইল নিক্ষেপ করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের হামলার পর ইসরাইল পাল্টা সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা চালান।

তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইসরাইলকে আপাতত পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একজন ইসরাইলি কর্মকর্তাও জানিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে হামলার পরিকল্পনা নেই।

তবে কয়েক ঘণ্টা পরই ইরানে নতুন হামলার খবর সামনে আসে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড গত রাতের মিসাইল হামলার পর এক বিবৃতিতে জানিয়েছিল, তারা আর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন মেনে নেবে না। সংগঠনটি সতর্ক করে বলেছিল, ইসরাইল নতুন করে হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X