মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বোমা হচ্ছে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:৫৫ এএম
ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বোমা হচ্ছে হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আলী নিকজাদ। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালিই কার্যত ইরানের ‘পারমাণবিক বোমা’।

রোববার (৭ জুন) উইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলি নিকজাদ বলেন, হরমুজ প্রণালি দেশটির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি এটিকে পারমাণবিক অস্ত্রের সঙ্গে তুলনা করেন। তার মতে, এই জলপথ ইরানের অন্যতম বড় কৌশলগত শক্তি।

সাম্প্রতিক সংঘাত এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। নিকজাদ দাবি করেন, ওয়াশিংটনের বক্তব্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুতে ইরানের অবস্থান আদর্শিক ও দৃঢ়।

ডেপুটি স্পিকার আরও জানান, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের পার্লামেন্টে শিগগিরই একটি আইন পাস হতে পারে। আইনটি কার্যকর হলে তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি ইঙ্গিত দেন।

আলি নিকজাদ বলেন, “আমার কাছে হরমুজ প্রণালি একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সরাসরি বলতে গেলে, আমাদের পারমাণবিক বোমাই হলো এই হরমুজ প্রণালি।” তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তবে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হলেও তা ব্যবহার করবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিটি নিয়ে যেকোনো বক্তব্য বা পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের আলোচনায় অগ্রগতি না হওয়ায় কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X