মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল: পিপাসায় ৪৯ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল: পিপাসায় ৪৯ যাত্রীর মৃত্যু

নাইজারের বিস্তীর্ণ সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পড়ার পর পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। দেশটির আগাদেজ গভর্নরেট এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ শেষে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। যাত্রাপথে তাদের বহনকারী ট্রাকটি মরুভূমির একটি দুর্গম এলাকায় বিকল হয়ে যায়। দীর্ঘ সময় আটকে থাকার কারণে যাত্রীদের সঙ্গে থাকা পানির মজুত শেষ হয়ে গেলে তারা চরম সংকটে পড়েন।

ঘটনাস্থলটি ছিল আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে অবস্থিত একটি প্রত্যন্ত মরু অঞ্চল। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং মালি সীমান্তের কাছাকাছি অবস্থিত।

আগাদেজ গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। তবে প্রতিকূল পরিবেশ এবং প্রয়োজনীয় সহায়তার অভাবে তারা সফল হননি। ফলে প্রচণ্ড তাপদাহ ও পানির সংকটের মধ্যে আটকে পড়া যাত্রীদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

তবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে দুজন ব্যক্তি বেঁচে ফিরতে সক্ষম হন। তারা প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছান। পরে সেখান থেকে আসামাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে অবহিত করেন।

খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হলেও ততক্ষণে ৪৯ জনের মৃত্যু ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে।

সূত্র: ফ্রান্স২৪

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X