রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হরমুজে আটকা ১৩ জাহাজ, উদ্ধারে ভারতের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া নিজেদের ১৩টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে ফিরিয়ে আনতে একটি সমন্বিত ও জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে ভারত সরকার।

ভারতের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক উপেশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই অভিযানে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা যুক্ত রয়েছেন।

শর্মা বলেন, কর্তৃপক্ষ বর্তমানে হরমুজ প্রণালি ও এর আশেপাশে অবস্থানরত ১৩টি ভারতীয় পতাকাবাহী জাহাজের ভারতে ফিরিয়ে আনতে অগ্রাধিকার দিচ্ছে। জাহাজগুলোর মধ্যে রয়েছে- একটি এলপিজি ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেল ট্যাংকার, একটি রাসায়নিক ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।

তিনি আরও জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো জাহাজগুলো নিরাপদে ভারতে ফিরিয়ে আনা। এরই অংশ হিসেবে প্রায় ২,৭০,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিসোস কেরোস নামে একটি ট্যাঙ্কার ২৫-২৬ মে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। আগামী ৩ জুন এটি তামিলনাড়ুর বিশাখাপত্তম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে থাকা ভারতীয় পতাকাবাহী ও বিদেশি উভয় জাহাজের সকল ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শর্মা বলেন, নাবিক ও তাদের পরিবারবর্গকে সহায়তা করার জন্য ভারতের নৌপরিবহণ মহাপরিচালকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষটি চালু হওয়ার পর থেকে ১০ হাজার ৮০০টিরও বেশি ফোন কল এবং ২৪ হাজারের বেশি ইমেইলের জবাব দিয়েছে।

তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অংশ থেকে ৩ হাজার ৪০০ জনেরও বেশি নাবিকের দেশে ফেরার ব্যবস্থা করেছে ভারত সরকার, যার মধ্যে গত চার দিনে ৪৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গালফ) অসীম আর. মহাজন বলেছেন, এই সংকটে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তা করার জন্য মধ্যপ্রাচের দেশগুলোতে থাকা ভারতীয় মিশনগুলো স্থানীয় কর্তৃপক্ষ, সামাজিক সংগঠন এবং ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এখন পর্যন্ত ২ হাজার ৫৫৭ জন ভারতীয় নাগরিককে স্থল সীমান্ত দিয়ে ইরান ছাড়তে সহায়তা করেছে।

সূত্র: গালফ নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X