সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা নিয়ে প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৬:০৫ পিএম
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা নিয়ে প্রস্তুতি শুরু

ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এই অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানের প্রশাসনিক কাঠামো ইতিমধ্যেই সম্ভাব্য রাষ্ট্রীয় জানাজার জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়, খামেনির স্মরণ ও জানাজার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রাজধানী তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদি বলেন, বিভিন্ন সরকারি সংস্থা ইতিমধ্যে পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতিতে কাজ শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটি একাধিকবার পিছিয়ে গেছে। এপ্রিল মাসে তেহরানে একটি সীমিত স্মরণসভা অনুষ্ঠিত হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা তখন সম্ভব হয়নি।

ইসরায়েলি ও কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর এই পরিস্থিতি তৈরি হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন খামেনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হলে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিপুল জনসমাগম হতে পারে।

বর্তমানে গত এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি নিরসন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X