সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধর্ম অবমাননার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দু ধর্মের বিরুদ্ধে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৬ মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন রিংকি চট্টোপাধ্যায় সিং নামের এক আইনজীবী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান), ৩৫৩ (ভুয়া বা বিভ্রান্তিকর বিবৃতি ছড়ানো) এবং ২৯৯ (ধর্মীয় বিশ্বাসকে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে আঘাত) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে ওই আইনজীবী দাবি করেছেন, সাবেক মুখ্যমন্ত্রীর দুটি মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এর মধ্যে একটি মন্তব্য তিনি করেছিলেন ২০২৫ সালের ঈদের সময়। আর অপর মন্তব্যটি করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার একটি ধর্নামঞ্চ থেকে।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মামলাকারী আইনজীবী রিংকি চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালে মমতা হিজাব পরে রেড রোডে ঈদের নামাজে যোগ দিয়েছিলেন এবং পরে হিন্দুধর্মকে ‘নোংরা ধর্ম’ বলে অভিহিত করেছিলেন।”

ওই দিন হিন্দিতে বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘দেখুন রামকৃষ্ণ কী বলেছেন, বিবেকানন্দ কী বলেছেন? আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু আমি জেনে শুনে একটা ‘গান্দা ধর্ম’ (নোংরা ধর্ম), যেটা এই জুমলা পার্টিরা বানিয়েছে, সেটা মানি না। ওটা হিন্দু ধর্ম বিরোধী।’ এনিয়ে সে সময় তুমুল বিতর্ক শুরু হয়েছিল।

অভিযোগে আরও বলা হয়েছে, গতমাসে বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় হিন্দু ভোটারদের হুমকি দিয়ে মমতা বলেছিলেন, কোনও একটি সম্প্রদায় হিন্দুদের ওপর হামলা করলে ‘তাদের ১২টা বেজে যাবে’।

মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে ওই আইনজীবী বলেন, ‘আমি যখন সাইবার শাখায় এফআইআর করতে যাই, তখন তা গ্রহণ করা হয়নি। আমি শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছি এবং আমার অভিযোগ নথিভুক্ত না করে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি উসকানি, সহিংসতায় প্ররোচনা এবং ধর্ম অবমাননার অভিযোগ এনে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছিলাম। প্রথমে পুলিশ ব্যবস্থা নিতে অস্বীকার করলেও পরে আমার অভিযোগ গৃহীত হয় এবং ধারাগুলো প্রয়োগ করা হয়। আমি বিশ্বাস করি, বাকস্বাধীনতারও একটা সীমা আছে।’

এ বিষয়ে শিলিগুড়ি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এফআইআরে যেসব বিষয়ের উল্লেখ রয়েছে, তার প্রতিটি দিক খতিয়ে দেখে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X