রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০১:২৭ পিএম
মোজতবা খামেনি

ইসরায়েলকে “এই অঞ্চলের জন্য বিপজ্জনক ও প্রাণঘাতী ক্যানসারযুক্ত টিউমার” হিসেবে আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে।

মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তায় মোজতবা খামেনি দাবি করেন, ইরানের ধারাবাহিক “ধ্বংসাত্মক আঘাতে” ইসরায়েলের শাসনব্যবস্থা এখন কার্যত দুর্বল ও অসহায় অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্যও একটি “চরম আঘাত” হিসেবে বিবেচিত হচ্ছে।

হজের সময় মুসলিম বিশ্বকে লক্ষ্য করে দেওয়া বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিপাত যাক” স্লোগানকে ইসলামী উম্মাহর প্রধান প্রতীকী স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতির বরাতে আরবীয় সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জন্য “ঢাল” হিসেবে কাজ করবে না বলে মন্তব্য করেছেন খামেনি।

তিনি আরও বলেন, এই অঞ্চলে সামরিক উপস্থিতি বা ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র আর নিরাপদ আশ্রয় পাচ্ছে না এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের অবস্থান থেকে আরও পিছিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X