সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল নিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৫০ পিএম
ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল নিচ্ছে ব্রিটেন

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কঠোর নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। বুধবার থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে বলে জানিয়েছে লন্ডন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপজুড়ে।

এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার তেল ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে। তবে এই অনুমোদনের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি। সরকার বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন সরাসরি রাশিয়া থেকে তেল আমদানি করবে না। বরং রাশিয়া থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি হওয়া অপরিশোধিত তেল ওই দেশের শোধনাগারে প্রক্রিয়াজাত হওয়ার পর তা ব্রিটেনে আমদানি করা হবে।

বিশ্লেষকদের মতে, এতে একদিকে জ্বালানি সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে সরাসরি রুশ তেল আমদানির রাজনৈতিক বিতর্কও কিছুটা এড়ানো যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এর অংশ হিসেবে রুশ তেল আমদানির ওপরও কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যার উদ্দেশ্য ছিল মস্কোর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা।

তবে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ব্রিটেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X