সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:১৫ পিএম
‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তেহরানও বিষয়টি ভালোভাবেই জানে। একই সঙ্গে তিনি দাবি করেন, চলমান পরিস্থিতির খুব দ্রুতই সমাপ্তি ঘটবে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। সেখানে তিনি ইরান ও ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিশ্ব কীভাবে মূল্যায়ন করছে, সেটিও গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহের মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে।

তার ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরানের যুদ্ধে যে ব্যয় হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে বৈশ্বিক উত্তেজনা বাড়াতে পারে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের দাবি, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X