মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিদেশে ইউরেনিয়াম পাঠানো বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:১৫ পিএম
বিদেশে ইউরেনিয়াম পাঠানো বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, প্রায় অস্ত্রমানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

ইরানের এই সিদ্ধান্তে নতুন করে জটিলতায় পড়তে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান দাবি ছিল—ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ওটা তাদের কাছে থাকতে দেব না। প্রয়োজন হলে আমরা সেটি ধ্বংস করব।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ ধরে রাখতে দেবে না।

অন্যদিকে ইসরায়েলও স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো ছাড়া তারা যুদ্ধের সমাপ্তি মনে করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনও বন্ধ করতে হবে।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের শীর্ষ নেতৃত্ব মনে করছে ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে দেশ আরও দুর্বল হয়ে পড়বে। সেই কারণেই খামেনি এই নির্দেশ দিয়েছেন।

যদিও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবুও দুই পক্ষের মধ্যে অবিশ্বাস কমেনি। ইরানি কর্মকর্তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিতে পারে।

ইরানের শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফও অভিযোগ করেছেন, আমেরিকার প্রকাশ্য ও গোপন তৎপরতা নতুন সামরিক হামলার ইঙ্গিত দিচ্ছে।

তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। ইরান জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর তত্ত্বাবধানে পারমাণবিক মজুদ সীমিত করার মতো সমাধান নিয়ে আলোচনা হতে পারে।

আইএইএ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বর্তমানে সেই মজুদের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা স্পষ্ট নয়।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি মার্চ মাসে জানিয়েছিলেন, অবশিষ্ট ইউরেনিয়ামের বড় অংশ ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের একটি টানেল কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে। সংস্থাটির ধারণা, সেখানে ২০০ কেজির বেশি ইউরেনিয়াম থাকতে পারে। এছাড়া নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সেও কিছু মজুদ রয়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X