সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মধ্য এশিয়ার খনিজ সম্পদ ঘিরে যুক্তরাষ্ট্র-ইইউ’র আগ্রহে রাশিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:৫৫ এএম
মধ্য এশিয়ার খনিজ সম্পদ ঘিরে যুক্তরাষ্ট্র-ইইউ’র আগ্রহে রাশিয়ার উদ্বেগ

মধ্য এশিয়ার দেশগুলোর বিশাল খনিজ সম্পদ ও দুর্লভ মৃত্তিকা (রেয়ার আর্থ এলিমেন্ট) নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রমবর্ধমান আগ্রহকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন রুশ গণমাধ্যম ইজভেস্তিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা দেশগুলোর এই আগ্রহ শুধুমাত্র অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, বরং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব বিস্তারের একটি কৌশল।

ঐতিহাসিকভাবে মধ্য এশিয়ার পাঁচটি দেশ—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান—রাশিয়ার প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

তবে বর্তমানে বৈশ্বিক প্রযুক্তি শিল্পে রেয়ার আর্থ ও গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা দ্রুত বাড়ায় এই অঞ্চল নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশেষ করে বৈদ্যুতিক যান, স্মার্ট ডিভাইস ও সামরিক প্রযুক্তির জন্য এসব খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে বৈশ্বিক রেয়ার আর্থ সরবরাহ শৃঙ্খলের বড় একটি অংশ চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-৭ দেশগুলো চীনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎসের সন্ধান করছে।

এই প্রেক্ষাপটে খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য এশিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।

সম্প্রতি হোয়াইট হাউসে মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সম্মেলনে তিনি খনিজ সম্পদকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। নতুন বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে মার্কিন সরবরাহ শৃঙ্খলকে আরো সুরক্ষিত ও বিস্তৃত করার বিষয়েও জোর দেন তিনি।

পশ্চিমাদের এই সক্রিয়তা মধ্য এশিয়ায় পরাশক্তিগুলোর (যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন) মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X