সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার তেল কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার তেল কিনবে ভারত

জ্বালানি সংকট ও বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতার মধ্যে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ব্যবহারের জন্য আরও ৩০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন ট্রেজারি বিভাগ গত সপ্তাহে আগের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার (১৮ মে) নতুন করে এই সাধারণ লাইসেন্স বা অস্থায়ী ছাড়পত্র জারি করে। এই পদক্ষেপে রাশিয়ার তেল পরিবহন ও ব্যবহারে সাময়িক নমনীয়তা বজায় থাকবে।

মার্কিন প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা। একই সঙ্গে তারা বলছে, কোনো একটি দেশ যেন কম দামে বিপুল পরিমাণ রাশিয়ান তেল মজুদ করে একক আধিপত্য তৈরি করতে না পারে, সেটিও এই নীতির লক্ষ্য।

স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও জ্বালানি সংকটে থাকা দেশগুলো যাতে তেল পেতে পারে, সেটিই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার ফলে বৈশ্বিক বাজারে ভারসাম্য আসবে এবং তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট কোনো দেশ যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সেটিও নিশ্চিত করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ছাড়ের ওপর নির্ভর করে না। বরং দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, আগেও ভারত রাশিয়ার তেল আমদানি করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে— এতে কোনো পরিবর্তন আসবে না।

নিষেধাজ্ঞা শিথিল থাকার সুযোগে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X