মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে কোরবানির গরু কেনায় ভাটা, বিপাকে হিন্দু খামারিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:০০ পিএম
পশ্চিমবঙ্গে কোরবানির গরু কেনায় ভাটা, বিপাকে হিন্দু খামারিরা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঈদুল আজহাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পর কোরবানির জন্য গরু কেনা থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক মুসলিম ক্রেতা। ফলে দীর্ঘদিন ধরে লালন-পালন করা গরু বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিরা।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছর পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক গরু মোটাতাজা করা হয়। এ ব্যবসার সঙ্গে বহু হিন্দু পরিবার জড়িত। তবে এবার নতুন সরকারি নির্দেশনার কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার (১৮ মে) নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। এ সময় গরু ব্যবসা ও কোরবানির বাজার নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার খুব দ্রুত এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মুখ্যমন্ত্রী নিজেই।

শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু মোটাতাজা করেন। এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি।

তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X