সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, প্রাণহানি ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝো শহরের লিউনান এলাকায় ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৮ মে) ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদরদপ্তর নিশ্চিত করেছে। এতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন এবং ১৩টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহত দুজন স্বামী-স্ত্রী ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।

আহত চারজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনো জোরদারভাবে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের কারণে লিউনান অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়, ফলে রেলসহ বিভিন্ন যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভূমিকম্পের পরপরই এলাকা থেকে ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, কিছু ঘরবাড়ি ধসে পড়লেও বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল সমন্বিতভাবে কাজ করছে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X