সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের ইয়ানুন গ্রাম জনশূন্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:৫৬ পিএম
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের ইয়ানুন গ্রাম জনশূন্য

পশ্চিম তীরের ইয়ানুন গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা, ভয়ভীতি ও নির্যাতনের মুখে নিজেদের বসতভিটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনি বাসিন্দারা। একসময় প্রাণচাঞ্চল্যে ভরা এই গ্রাম এখন সম্পূর্ণ জনশূন্য ও পরিত্যক্ত এলাকায় পরিণত হয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ানুন গ্রামের কৃষক রশিদ মুররার নিজের ঘরবাড়ি হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আমি এই গ্রামেই জন্মগ্রহণ করেছি, অথচ আজ আমাকে নিজের বাড়ি থেকেই জোর করে বের করে দেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্র অনুযায়ী, গত বছর থেকেই ধীরে ধীরে গ্রামটি খালি হতে শুরু করে। বর্তমানে ইয়ানুন পুরোপুরি পরিত্যক্ত একটি ভূতুড়ে গ্রামে রূপ নিয়েছে। ইতোমধ্যে গ্রামটির ১৬ বর্গকিলোমিটারেরও বেশি জমি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

রশিদ মুররার জানান, বসতি স্থাপনকারীরা প্রথমে গ্রামের রাস্তাঘাট দখল করে নেয় এবং ফিলিস্তিনিদের চলাচলে বাধা সৃষ্টি করতে শুরু করে। প্রতিদিন তল্লাশি ও হেনস্তার পাশাপাশি বাইরের মানুষদের গ্রামে প্রবেশও বন্ধ করে দেওয়া হয়। এমনকি ভেড়ার খাদ্য বহনকারী ট্রাকও গ্রামে ঢুকতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “আমি মাঠে ফসল চাষ করতাম। কিন্তু বসতি স্থাপনকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের গবাদিপশু ছেড়ে দিয়ে আমার পুরো ফসল নষ্ট করে দিত।”

বর্তমানে বসতিস্থাপনকারীরা ইয়ানুন গ্রামে একটি বিশাল গেট বা ফটক তৈরি করেছে, যাতে বিতাড়িত ফিলিস্তিনিরা আর কখনোই নিজেদের গ্রামে ফিরতে না পারেন। এর পাশাপাশি ওই এলাকায় কোনো ফিলিস্তিনিকে দেখলেই তাদের ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালানো হচ্ছে। ফিলিস্তিনিদের মতে, ইয়ানুন গ্রামের এই নির্মম ঘটনাটি আসলে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জমি দখলের যে বৃহত্তর ইসরায়েলি নীলনকশা চলছে, তারই এক জ্বলন্ত উদাহরণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X