সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৫৪ পিএম
ইরানে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সামরিক অভিযান শুরু হতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্ভাব্য এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার তথ্য অনুযায়ী ইতোমধ্যে সম্ভাব্য অভিযানের জন্য ব্যাপক সামরিক প্রস্তুতি নেয়া হচ্ছে। নতুন করে হামলা শুরু হলে আগের চেয়ে আরও তীব্র বিমান হামলা চালানো হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলায় ইরানের সামরিক ঘাঁটি, কৌশলগত অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করা হতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ নিয়েও বিশেষ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

এছাড়া ইরানের অভ্যন্তরে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে। যদিও এ ধরনের পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক কর্মকর্তা জানান, যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখেই ইসরাইল এখন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের দিকেও নজর রাখছে।

ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বুঝতে পারছে যে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান পাওয়া কঠিন। তাই কয়েকদিন থেকে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান যদি দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার নিশ্চয়তা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনা বিবেচনা করতে পারে।”

এর আগে তিনি স্থায়ীভাবে এই কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছিলেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X