মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি সিমুলেটর হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
বাংলাদেশে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি সিমুলেটর হস্তান্তর

বাংলাদেশের কাছে নিজেদের অত্যাধুনিক ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ নয়; বরং দুই দেশের মধ্যে গভীরতর সামরিক সহযোগিতা ও সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়চুক্তির গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কের দ্রুত অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধবিমান পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ ধাপ হলো পাইলট প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিস্থিতির বাস্তবসম্মত অনুশীলন। সেই কারণেই যুদ্ধবিমান সরবরাহের আগেই বাংলাদেশকে জেএফ-১৭ ব্লক থ্রির উন্নত সিমুলেটর দিয়েছে পাকিস্তান।

এই সিমুলেটরটি কোনো সাধারণ প্রশিক্ষণ ব্যবস্থা নয়। এটি যুদ্ধকালীন বাস্তব পরিস্থিতি অনুকরণ করতে সক্ষম একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিস্টেম। এর মাধ্যমে পাইলটরা আকাশযুদ্ধ, কৌশলগত মিশন এবং জটিল সামরিক অভিযান পরিচালনার অনুশীলন করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এমন সিমুলেটর সরবরাহ ভবিষ্যতে যুদ্ধবিমান ক্রয়চুক্তির সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান শুধু সিমুলেটরই দেয়নি, বরং তাদের মুশাফ বিমানঘাঁটি ও পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্সে বাংলাদেশি পাইলটদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

এই প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর)’ বা দূরপাল্লার আকাশযুদ্ধ কৌশল। আধুনিক যুদ্ধবিমানে বিভিআর সক্ষমতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

পাকিস্তান যে সিমুলেটরটি বাংলাদেশে পাঠিয়েছে, সেটি সাধারণ বা প্রাথমিক স্তরের কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নয়। বরং সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে তৈরি একটি পূর্ণাঙ্গ ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ সিমুলেটর। এই সিস্টেমটির মাধ্যমে পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগেই যে কোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত মহড়া দিতে পারবেন।

এ ছাড়াও পাকিস্তান তাদের মুশাফ বিমান ঘাঁটি ও পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্সে উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে বলে জানা গেছে। এই প্রশিক্ষণ শুধু নতুন বিমানে অভ্যস্ত হওয়ার সাধারণ কোর্সের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রস্তাবিত পাঠ্যক্রমে দূরপাল্লার আকাশযুদ্ধ বা ‘বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর)’ যুদ্ধ কৌশলকেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসে ঢাকা সফরে পাকিস্তানের প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকসে দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শালে আওরঙ্গজেব আহমেদ। তিনি পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স), স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার ও জনসংযোগ বিভাগের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান, উইং কমান্ডার হাসান তারিক আজিজ, এয়ার কমোডর শাহ খালিদ ও আব্দুল গফুর বাজদুর। এতে বোঝা যায়, সফরটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সামরিক অভিযান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেও সাজানো হয়েছিল।

ওই বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাতে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭-এর কার্যকারিতা কেমন ছিল, সেই তুলনামূলক চিত্রও তারা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে পাইলটদের প্রশিক্ষণ ও নতুন বিমানে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াই সবচেয়ে সময়সাপেক্ষ ধাপগুলোর একটি। তাই আগেভাগে সিমুলেটর হস্তান্তরকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়।

এর আগে, গত জানুয়ারিতে সিকিউরিটি ডিফেন্স জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ৪৮টি জেএফ-১৭ ব্লক থ্রি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনা করছে। ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমান ‘ফোর্সেস গোল ২০৩০’ পরিকল্পনার অধীনে কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে।

পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বলেন, পাকিস্তান একটি বিস্তৃত প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং এ জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থাও গড়ে তোলা হবে। ফলে দুই দেশের আলোচনা শুধু বিমান সরবরাহে সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি পরিচালনা, প্রশিক্ষণ ও সক্ষমতা ধরে রাখার দিকেও গুরুত্ব পাবে। যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আত্মরক্ষায় যা করেন মার্কিন পাইলটরাপাইলটের ইজেক্ট করার দৃশ্য। প্রতিনিধিদলে আরও ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান, উইং কমান্ডার হাসান তারিক আজিজ, এয়ার কমোডর শাহ খালিদ ও আব্দুল গফুর বাজদুর। এতে বোঝা যায়, সফরটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সামরিক অভিযান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেও সাজানো হয়েছিল।

ওই বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাতে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭-এর কার্যকারিতা কেমন ছিল, সেই তুলনামূলক চিত্রও তারা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে পাইলটদের প্রশিক্ষণ ও নতুন বিমানে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াই সবচেয়ে সময়সাপেক্ষ ধাপগুলোর একটি। তাই আগেভাগে সিমুলেটর হস্তান্তরকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়।

এর আগে, গত জানুয়ারিতে সিকিউরিটি ডিফেন্স জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ৪৮টি জেএফ-১৭ ব্লক থ্রি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনা করছে।

৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমান বাংলাদেশ সরকারের ‘ফোর্সেস গোল ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে কেনার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সিমুলেটর হস্তান্তর সেই আলোচনাকে আরও এগিয়ে নেওয়ারই অংশ।

পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং পাইলটদের জন্য স্থায়ী প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X