সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গোপনে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:৩৩ পিএম
গোপনে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু?

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, যুদ্ধ চলাকালে তিনি গোপনে আমিরাতে যান এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর দাবি, ওই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি “ঐতিহাসিক ব্রেকথ্রু” অর্জিত হয়েছে।

তবে নেতানিয়াহুর এ বক্তব্যের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, কথিত এ সফরের “কোনো অস্তিত্ব নেই” এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কখনো গোপন বৈঠক বা অনানুষ্ঠানিক যোগাযোগের ওপর নির্ভরশীল ছিল না।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ প্রকাশ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আব্রাহাম চুক্তির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। যেগুলো পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করেন।

সূত্র: বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X