সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উত্তর প্রদেশে শক্তিশালী ঝড়-বৃষ্টি, নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:৩৬ এএম
উত্তর প্রদেশে শক্তিশালী ঝড়-বৃষ্টি, নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সংঘটিত এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলা।

দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশ দিয়েছেন তিনি।

জেলা প্রশাসন ও সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রয়াগরাজ অঞ্চলে ১৬ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, বদাউঁয়ে ৫ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জন মারা গেছেন।

তবে পুরো রাজ্যে হতাহতের সমন্বিত কোনো সরকারি হিসাব এখনো প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই শেষে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে হবে।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জরিপ শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X