রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্প-শি বৈঠকে ইরান যুদ্ধ ইস্যু:

‘চীনের সহায়তা ছাড়াই জিতবে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৩:৪৪ পিএম
‘চীনের সহায়তা ছাড়াই জিতবে যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন চীন সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চীনের কোনো সহায়তার প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমরা যেকোনো উপায়ে জিতব—শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনোভাবে।”

তিনি আরও বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে। তবে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বলে তিনি মনে করেন।

বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির নেতারা ছয় মাসেরও বেশি সময় পর মুখোমুখি আলোচনা করবেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো বাণিজ্য, ইরান ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ এবং অন্যান্য মতবিরোধের কারণে সৃষ্ট চাপ মোকাবেলা করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করা।

চীন ইরানের তেলের বড় ক্রেতা এবং বেইজিং প্রকাশ্যে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল বাণিজ্যে অংশ নিচ্ছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “অবরোধের দিক থেকে দেখলে কোনো সমস্যা নেই। তারা ওই এলাকা থেকে তেলের বড় অংশ পায়। এছাড়া শি আমার বন্ধু।”

উল্লেখ্য, উইন্ডওয়ার্ড মেরিটাইম ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, চীন ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ ক্রয় করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X